শেয়ারবাজারে নতুন সময়সূচি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় নিম্নরুপঃ

শনিবার (০৪ এপ্রিল, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর থাকবে।

নতুন সময় অনুযায়ী, দেশের দুটি স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত।

তবে স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক কার্যক্রমের অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং শেলটেক ব্রোকারেজ লিমিটেড এর অফিস কার্যক্রমে ও একই নিয়ম পালন হবে।